বাসস
  ১০ এপ্রিল ২০২৬, ১২:৫৬

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৬

রাজশাহী, ১০ এপ্রিল, ২০২৬ (বাসস): রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ২৬  জনকে গ্রেফতার  করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

আজ শুক্রবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ১৫ জন রয়েছে। গ্রেফতারকৃতদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।