শিরোনাম

বরগুনা, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা, দুর্যোগের পূর্বাভাসভিত্তিক আগাম সতর্কতা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা জোরদারের লক্ষে আজ বরগুনায় শুরু হয়েছে জাগোনারীর ‘রেজিলিয়েন্স ইনোভেশন প্রোগ্রাম’।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের পায়রা সম্মেলন কক্ষে বেলা ১১টায় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।
সভায় সভাপতিত্ব করেন জাগোনারীর নির্বাহী সদস্য এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট রনজুয়ারা সিপু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ, বিশ্ব খাদ্য কর্মসূচীর হেড অব ফিল্ড অফিসার আল মামুন আজাদ, বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. নুরুল আমিন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান।
বক্তব্য রাখেন, জাগোনারীর উপদেষ্টা মনির হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
প্রধান অতিথি অনিমেষ বিশ্বাস বলেন, উপকূলীয় অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় বিশেষ করে সাইক্লোন শেল্টারভিত্তিক কার্যক্রম আরও জোরদার করতে বিশ্ব স্বাস্থ্য কর্মসূচি ও জাগোনারীসহ সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।