শিরোনাম

রাজশাহী, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস): মহানগরীকে স্বাস্থ্যকর, নিরাপদ, তিলোত্তমা ও শান্তির শহর হিসেবে বির্নিমাণের লক্ষে রাজশাহী সিটি করপোরেশন আয়োজিত মহানগরীর দপ্তর সংস্থার প্রধানগণের সাথে মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে সরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
সভায় সম্মিলিতভাবে রাজশাহী মহানগরীকে আরো সুন্দর, স্বাস্থ্যকর, নিরাপদ, তিলোত্তমা ও শান্তির শহর হিসেবে বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। সভায় অতিথিবৃন্দকে রাজশাহী সিটি করপোরেশনের পক্ষে সম্মাননা স্মারক তুলে দেন রাসিক প্রশাসক।
এরআগে নগর ভবনে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান তিনি।
সভায় বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম তুহিনুর আলম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম, রাজশাহী জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক বেলায়েত হোসেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের পক্ষে উপপরিচালক ডা. মো. হাসানুল হাছিব। সভায় পাওয়ার পয়েন্টে বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন।
সভায় আরএমপি, আরডিএ, মেডিকেল কলেজ, রামেক হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আস্থা ও বিশ্বাস রেখে আমাকে রাজশাহী মহানগরীকে সেবা করার সুযোগ দিয়েছেন। আমি নগরবাসীর আকাঙ্খা ও প্রত্যাশা পূরণে কাজ করবো। প্রধানমন্ত্রী আমার মাধ্যমে রাজশাহীকে ঢেলে সাজাবেন।
তিনি বলেছেন, রাজশাহী সুন্দর। একে আরো সুন্দরভাবে সাজাতে হবে।