শিরোনাম

বাগেরহাট,৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার মোল্লাহাটে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নববর্ষ উদযাপনকে বর্ণিল, সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক করতে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।