শিরোনাম

চুয়াডাঙ্গা, ৮ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার আলমডাঙ্গা উপজেলায় আজ অধিক মূল্যে ভোজ্য তেল বিক্রির দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ বাজারে অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আলমডাঙ্গা উপজেলার মুন্সীগজ্ঞ বাজারে অভিযান চালানো হয়। এসময় বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি ও বাজারজাত করার দায়ে মো. মুক্তার হোসেন খানের ‘খান স্টোর’কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।