শিরোনাম

হবিগঞ্জ, ৮ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার বানিয়াচং উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে সাদিয়া (৬) ও জুবায়েল (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বানিয়াচং উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মাইজের মহল্লায় এ ঘটনা ঘটে।
মৃত দুইশিশু সম্পর্কে আপন ভাই-বোন। তারা জেলার বানিয়াচং উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মাইজের মহল্লার লিটন মিয়ার সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশু সাদিয়া ও জুবায়েল তাদের বাড়ির পাশের একটি পুকুরের পাড়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা অসাবধানতা বশত পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।