বাসস
  ০৮ এপ্রিল ২০২৬, ১৬:৪৪

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৩

রাজশাহী, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস):রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল  মঙ্গলবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

আজ বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ৬ জন রয়েছে। গ্রেফতারকৃতদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।