শিরোনাম

মেহেরপুর, ৮ এপ্রিল ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলায় দুই দিনব্যাপী ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায় আজ সকালে উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। সদর উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা ইমদাদুল হক, সমবায় কর্মকর্তা মাহাবুব মন্টু ও সমাজসেবা কর্মকর্তা আনিসুল হক।
দুই দিনব্যাপী অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় মোট ১৪ টি স্টল স্থান পেয়েছে।