শিরোনাম

রাঙামাটি, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে|
কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন|
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা রুই হ্লা অং মারমা, চন্দ্রঘোনা ক্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, কাপ্তাই থানার ওসি (তদন্ত) আমীর সোহেল, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা|
এ সভায় বর্ণিল শোভাযাত্রা, পান্তা উৎসব, খেলাধুলা এবং দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়|