বাসস
  ০৭ এপ্রিল ২০২৬, ১৮:৪১

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 

সাতক্ষীরা, ৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় আজ কলারোয়া উপজেলার সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ মঙ্গলবার কলারোয়া উপজেলার মাদরা ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, কলারোয়া উপজেলার রাজপুর সীমান্ত দিয়ে ভারত থেকে শাড়ির একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

এছাড়া, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গোয়ালপাড়া নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক একলাখ ৭৫ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় শাড়ি ও ওষুধ সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।