বাসস
  ০৭ এপ্রিল ২০২৬, ১৭:২৪

লোহাগোড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম (দক্ষিণ),৭ এপ্রিল,  ২০২৬ (বাসস):জেলার  লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয় কক্সবাজারগামী একটি ট্রাক। এতে ছিটকে পড়ে দুই মোটরসাইকেল আরোহী। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক আরোহীর। অপর আরোহীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে নিহত ও আহত কারো পরিচয় জানা যায়নি। এ ঘটনায় কিছুক্ষণের জন্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সালাহ উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে পুলিশ একজনের মরদেহ উদ্ধার করেছে। অন্যে আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতের পরিচয় এখনো শনাক্ত হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।