শিরোনাম

জয়পুরহাট, ৭ এপ্রিল ২০২৬ (বাসস): জেলায় আজ “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১১ টায় জয়পুরহাট সিভিল সার্জন অফিস চত্বরে এক র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জয়পুরহাটের সিভিল সার্জন ডা. মো. আল মামুনের সভাপতিত্বে এ আলোচনাসভায় বক্তব্য রাখেন জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ডা. মো. শহীদ হোসেন, জয়পুরহাট জেলা বিএমএ'র সাধারণ সম্পাদক ডা. মো. সামসুজ্জোহা, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা ডা চৈতি রায়, ডা. মো. শাহ আলম, ডা. এস এম আব্দুল্লাহ আল আহসান, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
আলোচনাসভায় বিশ্ব স্বাস্থ্য দিবস এবং বর্তমান হাম পরিস্থিতি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন এমওসিএস ডা. জুবাইর মো. আল- ফয়সাল।