শিরোনাম

বরগুনা, ৭ এপ্রিল, ২০২৬ (বাসস): জেলার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলা ১১ টায় সিভিল সার্জন অফিস চত্বর থেকে র্যালী বের হয়ে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শেষ হয়।
পরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুনাভ চৌধুরী, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু প্রমুখ,আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এ সময় সিভিল সার্জন হাম সম্পর্কে সকলকে সচেতনতা ও টিকা দেয়ার আহ্বান জানান।