বাসস
  ০৭ এপ্রিল ২০২৬, ১৬:২৮

মাগুরায় জেলা পরিষদের চেক বিতরণ

ছবি : বাসস

মাগুরা, ৭ এপ্রিল ২০২৬ (বাসস): জেলায় আজ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে মাগুরা জেলা পরিষদের উদ্যোগে ১৫০টি প্রতিষ্ঠানের মধ্যে মোট এককোটি ৬৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় মাগুরা জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্টদের মধ্যে এসব চেক বিতরণ করা হয়। 

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ। 

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ উপস্থিত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে চেক তুলে দেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিতরণকৃত অর্থের মাধ্যমে জেলার চারটি উপজেলায় শিক্ষা, সামাজিক উন্নয়ন ও অবকাঠামো খাতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।