শিরোনাম

টাঙ্গাইল, ৭ এপ্রিল, ২০২৬ (বাসস): জেলার মধুপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে (২য় পর্যায়ে) ছাগল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ী ফাতেমা রানী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জুবায়ের হোসেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.শহিদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, বিআরডিবি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র নৃগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জয়েনশাহী আদিবাসীর সাধারণ সম্পাদক এ্যাড. জনযেত্রা,গণমাধ্যম কর্মীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে ৩১৬ জন ক্ষুদ্র -নৃগোষ্ঠী উপকারভোগীর মাঝে মোট ৬৩২ টি ছাগল ও ফ্লোর মেট বিতরণ করা হয়।