বাসস
  ০৭ এপ্রিল ২০২৬, ১৫:২৬

নওগাঁয় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ছবি : বাসস

নওগাঁ, ৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে জেলায়  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন।

সভায় আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদুল হক, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মো. মাসুদুল হক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. ওয়ালিউল ইসলাম, ডিআইওওয়ান মাহবুব আলম, দৈনিক আমাদের নওগাঁর নির্বাহী সম্পাদক কায়েস উদ্দিন, ষমুনা টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার শফিক ছোটন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, জেলা টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোফাজ্জল হোসেন,জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

ঐদিন বর্ণাঢ্য শোভাযাত্রা, দেশীয় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসব কর্মসূচি বাস্তবায়নে কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়।