বাসস
  ০৭ এপ্রিল ২০২৬, ১৫:২৪

রাজবাড়ীতে ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার

রাজবাড়ী, ৭ এপ্রিল ২০২৬ (বাসস): জেলা গোয়েন্দা পুলিশ সদর উপজেলার চন্দোনী এলাকায় অভিযান পরিচালনা করে ১৮০ পিস ইয়াবাসহ এক নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এস আই আবদুল্লার নেতৃত্বে অভিযান পরিচালনা করে এ ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উল্লাহ জানান, রাজবাড়ী সদর থানার রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের চন্দোনী কালভার্টের উপর থেকে মোছা. বৃষ্টি বেগম (২৮) কে গ্রেফতার করা হয়। তিনি রাজবাড়ী সদর থানাধীন চন্দোনী গ্রামের তমছেল শেখ এর কন্যা।   

তার কাছ থেকে ১৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।