বাসস
  ০৭ এপ্রিল ২০২৬, ১৩:৩২

মানিকগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত 

মানিকগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ পালিত। ছবি: বাসস

মানিকগঞ্জ, ৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : মানিকগঞ্জ সিভিল সার্জন অফিসের পৃষ্ঠপোষকতায় ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সকল জীবন রক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে যথাযথভাবে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ পালিত হয়েছে।

এই উপলক্ষে সিভিল সার্জন ডা. এ কে এম মোফাখখারুল ইসলামের নেতৃত্বে সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় এবং মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার রাস্তা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালির পর সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এ কে এম মোফাখখারুল ইসলাম।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি জেনারেল) মোহাম্মদ নাজমুল হাসান খান, অতিরিক্ত এসপি মহরম আলী, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক জাকিয়া আক্তার, ২৫০ শয্যাবিশিষ্ট মানিকগঞ্জ সদর হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ডা. শাহ আলমগীর, সহকারী পরিচালক ডা. বদরুল আলম এবং মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা অভিমত ব্যক্ত করেন, স্বাস্থ্য সেবায় বিজ্ঞানের ব্যবহার নিশ্চিত করা গেলে নিরাপদ ও টেকসই স্বাস্থ্য সেবা সম্ভব হতে পারে। তাঁরা স্বাস্থ্যসেবা বিষয়ে সাধারণ মানুষের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতার ওপরও জোর দেন।