শিরোনাম

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : ভোলায় ৪ হাজার লিটার অবৈধ জ্বালানি তেলসহ গতকাল (সোমবার) ১ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (মঙ্গলবার) জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকালে জেলার সদর থানার চটকিমারা চর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায় ভোলা কোস্ট গার্ড বেইস। অভিযানে ওই এলাকা থেকে একটি স্টিল বডি বোট যোগে অবৈধভাবে পরিবহনকালে ৪ হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) সহ ১ জনকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দ করা তেল সদর নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এ. রহমান এন্ড সন্স ফিলিং স্টেশনে বাজার মূল্যে বিক্রি করা হয়। পাশাপাশি আটককৃত ব্যক্তির থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে তাকে বোটসহ ছেড়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্বাবধানে তেল বিক্রি ও জরিমানাকৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।