শিরোনাম

মেহেরপুর, ৬ এপ্রিল ২০২৬ (বাসস): জেলায় আজ গাংনী উপজেলার সীমান্তে ভারতীয় মদ, ডেক্সামেথাসন ট্যাবলেট ও চকলেট বাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গাংনী উপজেলার সীমান্ত এলাকায় কাজিপুর গ্রাম থেকে এসব মালামাল জব্দ করে বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়ান (৪৭ বিজিবি)।
আজ সোমবার বিকেলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত সংলগ্ন মাঠ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ বোতল মদ, একহাজার ৪২০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং পাঁচহাজার ২৭০ পিস চকলেট বাজি উদ্ধা করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় পাঁচলাখ ৮৭ হাজার ৭৫০ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত আছে।
বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়ানের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাশেদ কানাল রনি বিষয়টি নিশ্চিত করেছেন।