শিরোনাম

কুমিল্লা (দক্ষিণ), ৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার বুড়িচং উপজেলায় আজ সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা প্রায় চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
আজ সোমবার বুড়িচং উপজেলায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজার এলাকায় দিনব্যাপী কুমিল্লা জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তাদের সমন্বয়ে উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।
এ অভিযানকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুল হক, সওজের উপ-সহকারী প্রকৌশলী সাইদুর রহমান এবং কুমিল্লা সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম ভূঁইয়া প্রমুখ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।