শিরোনাম

পিরোজপুর, ৫ এপ্রিল ২০২৬ (বাসস) : জেলায় হাম ও রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। পিরোজপুরের সিভিল সার্জন মো. মতিউর রহমান আজ সকালে পিরোজপুর জেলা হাসপাতালে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন ।
সিভিল সার্জন মো. মতিউর রহমান বলেন, এ কর্মসূচির আওতায় জেলার ৬০ হাজার শিশুর মধ্যে পর্যায়ক্রমে হাম ও রুবেলার টিকা প্রদান করা হবে। তবে আমাদের পিরোজপুরে হাম রোগের তেমন কোনো প্রাদুর্ভাব নেই। গতকাল দুইজন শিশু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তারা আমাদের পর্যবেক্ষণে রয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলাউদ্দিন ভূঁইয়া জনি এবং পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম।