বাসস
  ০৫ এপ্রিল ২০২৬, ১৮:৫০

নড়াইলে ‘জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ 

ছবি : বাসস

নড়াইল, ৫ এপ্রিল ২০২৬ (বাসস): জেলায় আজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে ‘জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। 

আজ রোববার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নড়াইল জেলা কার্যালয়ের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন এলজিইডি’র খুলনা অঞ্চলের তত্ত্বাবধায়ক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডি’র নড়াইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সরদার ইকরামুল কবীর।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ প্রশিক্ষণে নড়াইল ও মাগুরা জেলায় এলজিইডিতে কর্মরত মোট ২৫ জন কমিউনিটি অর্গানাইজার, হিসাব রক্ষক, সাঁটমুদ্রাক্ষরিক -কাম- কম্পিউটার অপারেটর, কার্য সহকারী, হিসাব সহকারী, অফিস সহকারী ও ইলেকট্রিশিয়ান অংশগ্রহণ করেন। আগামিকাল সোমবার বিকেলে এ প্রশিক্ষণ সমাপ্ত হবে।