বাসস
  ০৫ এপ্রিল ২০২৬, ১৭:১৮

শেরপুরে ‘ইস্টার সানডে’ উদযাপন

ছবি : বাসস

শেরপুর, ৫ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ ধর্মীয় মর্যাদা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উদযাপিত হয়েছে।

দিনটি উপলক্ষে আজ রোববার সকাল ১০ টায় ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের মরিয়ম নগর ক্রিশ্চিয়ান মিশনে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়া দিনব্যাপী ঝিনাইগাতী উপজেলার ১৯টি গির্জায় যিশু খ্রিস্টের গুণকীর্তন ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

মরিয়ম নগর ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার লরেন্স রিবেরু সিএসসি জানান, প্রভাত প্রার্থনা ও ধর্মীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনটির শুভ সূচনা করা হয়। রোববার সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে  খ্রিস্টান ধর্মাবলম্বী শিশু ও নারী- পুরুষেরা সমবেত হয়ে প্রার্থনায় মিলিত হয়।