শিরোনাম

সিরাজগঞ্জ, ৫ এপ্রিল ২০২৬ (বাসস) : বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ ১৪৩৩ উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুর ১২টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, ভোরের প্রথম আলো ফোঁটার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে শুরু হবে বর্ষবরণ। ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে বৈশাখি শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলাসহ নানা কর্মসূচি পালন করবে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।
জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজরান রউফ। এ সভায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ গণমাধ্যমকর্মীরা অংশ নেন।