শিরোনাম

লালমনিরহাট, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার কালীগঞ্জ উপজেলায় আজ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১৬০টি পরিবারের মধ্যে সরকারি খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চাল বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মাজাহানুর ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৮ মার্চের (শনিবার) শিলাবৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। জিআর কর্মসূচীর আওতায় প্রথম পর্যায়ে ক্ষতিগ্রস্ত ১৬০টি পরিবারের প্রত্যেকটিকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।