বাসস
  ০৪ এপ্রিল ২০২৬, ১৯:২৬

মুন্সীগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক ১ 

মুন্সীগঞ্জ, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ অবৈধ ১ টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগজিন ও ১৭ রাউন্ড গুলি সহ মাহফুজুর রহমান (২৪) নামের একব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শুক্রবার দিবাগত আজ শনিবার রাত আড়াইটায় জেলা গোয়েন্দা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ঘোসাইবাগ এলাকায় অভিযানকালে ওই ব্যক্তিকে আটক এবং অস্ত্র- গুলি জব্দ করে। 

আটক মাহফুজুর রহমান জেলার সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ঘোসাইবাগ এলাকার মো. বাবুরের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আজ শনিবার রাত আড়াইটায় জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ঘোসাইবাগ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাহফুজুর রহমানের বসতঘর থেকে অবৈধ ১ টি বিদেশী পিস্তল ২ টি ম্যাগজিন এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ইশতিয়াক রাসেল জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।