শিরোনাম

নাটোর, ৪ এপ্রিল ২০২৬ (বাসস) : জেলার লালপুর উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় ইয়ামিন (১১) নামের একটি শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুর দেড়টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের গৌরীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ইয়ামিন নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর গ্রামের শুকুর আলীর ছেলে এবং গৌরীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর দেড়টার দিকে লালপুর- ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের গৌরীপুর এলাকায় সড়ক অতিক্রমকালে ট্রাকের নীচে চাপা পড়ে শিশু ইয়ামিন। গুরুতর অবস্থায় ইয়ামিনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।