বাসস
  ০৪ এপ্রিল ২০২৬, ১১:০০
আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১১:৫২

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ, চীফ হুইপের অভিনন্দন

ছবি: সংগৃহীত

ঢাকা, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : সাফ অনূর্ধ্ব-২০ এ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম।

গতকাল (শুক্রবার) মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর ট্রাইবেকারে বাংলাদেশ ৪-৩ গোলে ভারতকে হারিয়ে জয়লাভ করে।

চীফ হুইপ অনূর্ধ্ব-২০ বাংলাদেশ ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও অভিনন্দন জানান।

তিনি ফুটবলে বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।