বাসস
  ০৩ এপ্রিল ২০২৬, ১৯:১০

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একব্যক্তির মৃত্যু

শেরপুর, ৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ সেচ পাম্পে কাজ করার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূর হক (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার ১৩ নং রৌহা ইউনিয়নে নাওবোরা বিল এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত নূর হক  শেরপুর সদর উপজেলার রৌহা পূর্বপাড়া গ্রামের মন্না মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সদর উপজেলার রৌহা ইউনিয়নের নাওবোরা বিলে কৃষি জমিতে সেচ দেওয়ার জন্য গিয়েছিলেন কৃষক নূর হক। সেসময় বৈদ্যুতিক সেচ পাম্পে কাজ করার একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, আইনি প্রক্রিয়া শেষে ওই ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।