বাসস
  ০৩ এপ্রিল ২০২৬, ১৭:৪২

শরীয়তপুরে মৌলভীকান্দি খালের পুনঃখনন শুরু

শরীয়তপুর জেলার সদর উপজেলায় আজ মৌলভীকান্দি খালের পুনঃখনন কাজ শুরু হয়েছে। ছবি: বাসস

শরীয়তপুর, ৩ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ মৌলভীকান্দি খালের পুনঃখনন কাজ শুরু হয়েছে। 

আজ শুক্রবার বেলা ১২টায় সদর উপজেলার বিনোদপুরে এ কর্মসূচি উদ্বোধন করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম। 

এ সময় জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী রাফিউল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান, জেলা বিএনপি'র সহ-সভাপতি সিরাজুল হক মোল্লা ও যুগ্ম-সম্পাদক দুলাল খান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর্শেদ টিপু প্রমুখ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, সাড়ে চার কিলোমিটার দীর্ঘ মৌলভীকান্দি খালের পুনঃখনন কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।