বাসস
  ০৩ এপ্রিল ২০২৬, ১৫:৫২

খুলনায় জাল টাকাসহ গ্রেফতার ২

ছবি: বাসস

খুলনা, ৩ এপ্রিল, ২০২৬ (বাসস) :জেলায় জাল নোটসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার বিকেলে হরিণটানা থানা পুলিশ জিরোপয়েন্ট মোড় সংলগ্ন সিটি হোম নামে একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো,  সাতক্ষীরা সদরের রামনগর গ্রামের ওয়াহিদ মোল্লার ছেলে মো. মুকুল হোসেন (২৭) ও বৈকারি গ্রামের মৃত. আ. মালেক মোড়লের ছেলে মো. শিমুল মোড়ল (৩০)। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই হোটেলের তৃতীয় তলার একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও ৭০ পিস এক হাজার টাকা মূল্যমানের ৭০ হাজার জাল নোট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হরিণটানা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।