বাসস
  ০৩ এপ্রিল ২০২৬, ১৫:৪২

সিরাজগঞ্জের সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১০ জন আহত

সিরাজগঞ্জ, ৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার যমুনা সেতুর পশ্চিমপাড়  মহাসড়কের নলকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে  ৩ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার বেলা  ১১ টার দিকে হাটিকুমরুল- ঢাকা মহাসড়কের রায়গঞ্জ উপজেলার নলকা গ্যাস অফিসের সামনে আন্ডারপাসের উপরে এই দুর্ঘটনা ঘটে।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো. আমিরুল ইসলাম জানান, আজ বেলা ১১ টার দিকে রংপুর থেকে ময়মনসিংহ গামী বুশরা পরিবহনের একটি যাএীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে  দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যায় এবং আহত ১১ জনকে উদ্ধার করে  শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও একজন  মারা যান। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।