শিরোনাম

মানিকগঞ্জ, ৩ এপ্রিল, ২০২৬ (বাসস): জেলায় হামের মহামারি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) নাজমুন আরা সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সিভিল সার্জন ডা. এ কে এম মোফাখখার ইসলাম জেলায় হামের প্রাদুর্ভাবের বিস্তারিত পরিস্থিতি তুলে ধরেন।
তিনি বলেন, সরকার থেকে টিকার সরবরাহ নিশ্চিত হলেই টিকাদান কর্মসুচি শুরু করা হবে এবং জনগণকে হামের মহামারি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হাসান খান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. শাখাওয়াত হোসেন এবং জেলা তথ্য কর্মকর্তা মো. নূর হোসেন উপস্থিত ছিলেন।