শিরোনাম

চট্টগ্রাম উত্তর (ফটিকছড়ি), ২এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ছড়া থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে রিয়াজ মাহমুদ (২৫) নামের এক যুবককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নের ফকিরাচাঁন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম অভিযানে নেতৃত্ব দেন।
জানা যায়, অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে উপজেলার পাইন্দং ইউনিয়নের ফকিরাচাঁন এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এ সময় উল্লেখিত এলাকার জান্নাত ব্রিকস সংলগ্ন একটি ছড়া থেকে মাটি কাটার দায়ে রিয়াজ মাহমুদ নামের এক যুবককে তাৎক্ষণিকভাবে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বাসস’কে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ আহরণ রোধ করতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।