বাসস
  ০২ এপ্রিল ২০২৬, ১৩:৩৯

টাঙ্গাইলে দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

টাঙ্গাইল, ২ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার সখীপুরে মাদক বিরোধী অভিযানে জয় বিশ্বাস (২৬) ও জসিম মিয়া (৩০) ‎নামে দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার দিবাগত রাত ১১টার দিকে সখিপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড সিকদার রোডে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা।

সহকারী কমিশনার বাসসকে জানান, সখিপুর থানার এসআই ফয়েজ উদ্দিন, ‎এসআই শান্তি বিশ্বাস, এসআই রহমান, এএসআই শেখ রাসেলসহ পুলিশের একটি দল সখিপুর পৌর এলাকায় মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবনরত অবস্থায় ওই দুই মাদক সেবককে আটক করা হয়। তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুজনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। আটককৃতদের রাতেই টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।