বাসস
  ০২ এপ্রিল ২০২৬, ০০:২২

কক্সবাজারে জ্বালানি তেলের মজুত ও বিতরণ পরিস্থিতি মনিটরিংয়ে অভিযান

ছবি: বাসস

কক্সবাজার, ১ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার উখিয়া উপজেলায় জ্বালানি তেলের মজুত ও বিতরণ পরিস্থিতি মনিটরিংয়ে অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ বিকেল ৫টা থেকে উপজেলার তিনটি পেট্রোল পাম্পে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পালংখালী পেট্রোল পাম্পে তথ্য গোপন করে অতিরিক্ত জ্বালানি তেল মজুত রাখার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

এ সময় ইউসুফ এন্ড ব্রাদার্স নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও অনিয়ম ঠেকাতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।