বাসস
  ০১ এপ্রিল ২০২৬, ১৯:০৮

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একব্যক্তির মৃত্য

টাঙ্গাইল, ১ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার সখীপুর উপজেলায় আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

আজ বুধবার বেলা একটার দিকে সখীপুর উপজেলার দাঁড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ি উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম জেলার সখীপুর উপজেলার দাঁড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ি উত্তরপাড়া এলাকার শাহ আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম কলা ক্ষেতে পানি দিতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে গুরুতর আহত হন। এ ঘটনায় সিয়ামকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, আইনগত প্রক্রিয়া শেষ নিহত ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।