বাসস
  ০১ এপ্রিল ২০২৬, ১৮:৪৬

নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের দায়িত্ব গ্রহণ 

ছবি : বাসস

নড়াইল, ১ এপ্রিল ২০২৬ (বাসস): বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক আজ নড়াইল জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। 

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদের প্রশাসকের কক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামানের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

এসময় নড়াইল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়াদাৎ কবীর রুবেল, সদর উপজেলা মহিলা দলের সভাপতি মধুমিতা প্রমুখ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এর আগে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সঙ্গে সাক্ষাৎ করেন। 

পরে জেলা পরিষদ, জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

নবনিযুক্ত নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক বলেন, তিনি জেলার উন্নয়ন কর্মকান্ডে গতি আনতে কাজ করবেন। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ সড়ক সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রম জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।  

গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেককে নড়াইল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়।