শিরোনাম

নওগাঁ, ১ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার পত্নীতলার নজিপুর সড়কে পিকআপের ধাক্কায় মোজাফফর রহমান (৬৮) নামে এক বাইসাইকেল আরোহীর নিহত হয়েছে।
আজ বুধবার দুপুর ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত মোজাফফর উপজেলার নাদৌর গ্রামের বাসিন্দা এবং মৃত আয়েজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোজাফফর সাইকেল যোগে নওগাঁ রোড থেকে নজিপুরের দিকে যাচ্ছিলেন।
এসময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. নিয়ামুল হক মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।