বাসস
  ০১ এপ্রিল ২০২৬, ১৬:৩০

চাঁদপুর জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা

ছবি : বাসস

চাঁদপুর,১ এপ্রিল, ২০২৬( বাসস): চাঁদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিমের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।

আজ বুধবার দুপুরে শহরের বাবুরহাট এলাকায় জেলা পরিষদের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বক্তব্যে বলেন, চাঁদপুর জেলার মন্ত্রী ও এমপিদের সাথে আলোচনা করে জেলা পরিষদের প্রশাসক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হয়। কারণ সলিম উল্যা সেলিম একজন অভিজ্ঞ মানুষ। রাজনৈতিক অঙ্গনে সারা জেলায় উনার পরিচিতি আছে। 

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কবির হোসেন সরদার এর সঞ্চালনায় বক্তব্য দেন প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম।

তিনি বক্তব্য বলেন, আমাকে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি চাঁদপুর জেলাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার অঙ্গীকার করেন। পাশাপাশি জেলা পরিষদের সকল কর্মকর্তা এবং কর্মচারীদের সততার সাথে কাজ করার আহ্বান জানান।

এতে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতারাসহ বিভিন্ন  শ্রেণি পেশার  লোকজন উপস্থিত ছিলেন।