শিরোনাম

সিরাজগঞ্জ, ১ এপ্রিল, ২০২৬ (বাসস) : নলকা-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসুচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১০টার জেলা সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অফিসের স্থানীয় সরকারের উপপরিচালক মো. কামরুল ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু,জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান, জেলা প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান সহ অন্যরা।