বাসস
  ৩১ মার্চ ২০২৬, ২০:২০

টাঙ্গাইলে চারটি ইটভাটাকে ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল, ৩১ মার্চ ২০২৬ (বাসস): জেলার নাগরপুর উপজেলায় আজ অনুমোদনহীন চারটি ইট ভাটা কে মোট ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার দুপুরে নাগরপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুস সাকিব জানান, মঙ্গলবার নাগপুর উপজেলার চারটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অনুমোদন এর কাগজপত্র না থাকায় আবিদ ব্রিকসকে তিনলাখ টাকা, বুশরা ব্রিকসকে দুইলাখ ৫০ হাজার টাকা, এসকেএস ব্রিকসকে পাঁচলাখ টাকা এবং রাবিয়া ব্রিকসকে একলাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।