বাসস
  ৩১ মার্চ ২০২৬, ১৯:৪৮

নীলফামারীতে নগর সমন্বয় কমিটির সভা 

ছবি : বাসস

নীলফামারী, ৩১ মার্চ ২০২৬ (বাসস) : জেলায় আজ নীলফামারী পৌরসভার নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নীলফামারী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম। 

এ সময় বক্তৃতা রাখেন জেলায় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ হাসান, নীলফামারী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তারিক রেজা, কমিটির সদস্য ভুবন রায় নিখিল প্রমুখ।

সভায় নীলফামারী পৌরসভার মানোন্নয়নে নাগরিক সুবিধা বৃদ্ধি, অবকাঠমো নির্মাণ, মানবসম্পদ ও নারী উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহনের বিষয়ে আলোচনা হয়।