শিরোনাম

কিশোরগঞ্জ, ৩১ মার্চ ২০২৬ (বাসস): জেলার কটিয়াদী উপজেলায় আজ অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে মোট একলাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
একই উপজেলায় খোলা বাজারে বেশি দামে জ্বালানি তেল বিক্রি দায়ে একব্যক্তিকে ১০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নে ও মানিকখালী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এসব জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার করগাঁও ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে বিনা অনুমতিতে বালু ও মাটি উত্তোলনের দায়ে আলমগীর নামের এক ব্যক্তিকে একলাখ টাকা ও কবির মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, জেলার কটিয়াদী উপজেলায় আজ খোলা বাজারে বেশি দামে জ্বালানি তেল বিক্রি দায়ে একব্যক্তিকে ১০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার মানিকখালী বাজারে অভিযান চালিয়ে খোলা বাজারে অধিক মূল্যে তেল বিক্রির অপরাধে সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দকৃত তেল উপস্থিত জনসাধারণের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।