বাসস
  ৩১ মার্চ ২০২৬, ১৬:০৮

জয়পুরহাটে হজ্জ যাত্রীদের প্রশিক্ষণ

ছবি : বাসস

জয়পুরহাট, ৩১ মার্চ ২০২৬ (বাসস): জেলায় আজ সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজ্জ যাত্রীদের নিয়ে দিনব্যাপী হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার জয়পুরহাট শহরের মডেল মসজিদের হলরুমে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে এ হজ্জ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। 

এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া। 

ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাজেদুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জয়পুরহাটের সিভিল সার্জন ডা. মো. আল মামুন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক এবং মডেল মসজিদের ইমাম সহ বিভিন্ন হজ্জ এজেন্সির পরিচালকবৃন্দ বক্তব্য রাখেন। 

এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন স্থান থেকে আগত হজযাত্রীরা অংশগ্রহন করেন।