বাসস
  ৩১ মার্চ ২০২৬, ১৪:০১

রাজবাড়ীতে বয়:সন্ধিকালীন সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ছবি: বাসস

রাজবাড়ী, ৩১ মার্চ, ২০২৬ (বাসস) : রাজবাড়ী সদর উপজেলার উদ্যোগে স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ও বয়:সন্ধিকালীন সচেতনতামূলক ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বেলগাছি উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়। 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. এজাজ কায়সার, ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিন্নতারা বেগম।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুন্দর ও সুস্থ জীবন যাত্রার জন্য স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে   সচেতনতা প্রয়োজন। এ জন্য তথ্য জানা থাকা দরকার। এ জন্য স্কুলজীবন থেকে সু স্বাস্থ্য গঠন, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ পুষ্টি বিষয়ক তথ্য জানা প্রয়োজন।

সভায় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা বলেন, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী দিনের সমাজ, সংস্কৃতি বিষয়ক নানা মুখী কার্যক্রমের সঙ্গে জড়িত হবে। এ জন্য এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম আগামী দিনেও আমরা অব্যাহত রাখবো।