শিরোনাম

বরগুনা, ২৯ মার্চ ২০২৬ (বাসস): জেলা সদরে আজ ১৭০ পিস ইয়াবা সহ মো. রিয়াজুল ইসলাম (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ রোববার বেলা সাড়ে ১১টায় বরগুনা সদরের ঢলুয়া কড়ইতলা এলাকায় অভিযানকালে ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত মো. রিয়াজুল ইসলাম বরগুনা সদরের বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ঢলুয়া কড়ইতলা হাজী বাড়ির সামনে বরগুনা-পরীরখাল সড়ক থেকে মো. রিয়াজুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।