বাসস
  ২৯ মার্চ ২০২৬, ২০:০৩

শরীয়তপুরে জ্বালানি তেল বিষয়ে জেলা প্রশাসনের সভা

ছবি : সংগৃহীত

শরীয়তপুর, ২৯ মার্চ ২০২৬ (বাসস) : জেলায় আজ জ্বালানি তেল পরিস্থিতি নিয়ে পেট্রোল পাম্প মালিকদের সাথে জেলা প্রশাসনের এক সভা অনুষ্ঠিত হয়েছে। 

শরীয়তপুরের জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগমের সভাপতিত্বে এ সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌসুমি মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন, জেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মোস্তফা কামাল হোসেন প্রমুখ সহ বিভিন্ন পেট্রোল পাম্পের মালিক ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

সভায় আজ রোববার থেকে জেলার পেট্রোল পাম্পগুলোতে মনিটরিং ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। পাশাপাশি জেলার পেট্রোল পাম্পগুলোর মধ্যে একটি বিশেষ অ্যাপসের মাধ্যমে জ্বালানি গ্রহণ সংক্রান্ত তথ্য বিনিময় এবং মজুদদারির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা গ্রহনের বিষয়ে সভায় আলোচনা হয়।