বাসস
  ২৯ মার্চ ২০২৬, ১৭:৪৬

মুন্সীগঞ্জে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ২৯ মার্চ, ২০২৬ (বাসস) : মুন্সীগঞ্জে রাজস্ব আদায়ের অগ্রগতি পর্যালোচনা ও সংগ্রহে বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শরিফ উল্যাহ, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, সরকারি কৌসুঁলি অ্যাডভোকেট তোতা মিয়া, সহকারী সরকারি কৌসুঁলি অ্যাডভোকেট মাহবুবুর রহমান।

সভায় জেলার রাজস্ব আদায়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একইসঙ্গে রাজস্ব আদায়ে বিভিন্ন প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহনের বিষয়ে আলোচনা করা হয়। 

জেলা প্রশাসক রাজস্ব আদায়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন।